গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ঈদে ঘরমুখো যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে কয়েকটি বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর স্টেশন রোডের পাশে কয়েকটি বাস কাউন্টারে ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।
মোজাহেরুল হক বলেন, টঙ্গীতে ঈদযাত্রায় যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রীদের টিকেট প্রদানে ভোগান্তির অভিযোগে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে কয়েকটি কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা এবং যাত্রীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত প্রদান করা হয়।



